Saturday, 20 February 2016

কাশ্মীর কথন - ২০১৬

রাত ১১ঃ৩০ এ বাস, অথচ বিকাল থেকে রাত আট পর্যন্ত ব্যাস্ত এই
 ব্যানার ডিজাইন আর প্রিন্ট করতে ... দুঃখের বিষয় পুরো
কাশ্মীর-আগ্রা ব্যানার সাথে নিয়ে ঘুরলেও ব্যানার সহ মাতর একটা ছবিই আছে...

আব্দুল্লাহ আল নোমান

১৪ই জানুয়ারি ২০১৬ রাত ১১;৩০, স্বর্গের ক্যাম্পাস খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অপেক্ষা করছি বাসের জন্য। সাথে সঙ্গী হিসেবে আছে ভূস্বর্গ কাশ্মীর ট্যুরের ১৪ জন এবং সি অফ করতে আসা কয়েকজন জুনিয়র।ঢাকা থেকে বাসের সাথে আসছে জন। এবারের ট্যুরটা মূলত নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের (জাবি) ব্যাচ (আমরা এবং আমাদের সিনিয়র ব্যাচ) মিলে যৌথ ভাবে আয়োজন করছি। Duke of Edinburgh’s International Award Program এর Gold Level Adventurous Tour এর ব্যানারে আমাদের এবারের ট্যুর। সর্বমোট ১৮ জনের একটা গ্রুপ, যেখানে আমাদের ব্যাচের আমরা ১১ জন, আমাদের সিনিয়র ব্যাচের জন এবং একজন ম্যাডাম।

Friday, 12 September 2014

প্রকৃতির এক অপরূপ লীলাভুমির নাম হামহাম

ইট-পাথরে গাথা শহুরে যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে আর সোঁদা মাটির গন্ধের সন্ধানে মাঝে মাঝে বন্ধুদের সাথে ঘুরতে বের হই। এবারের অভিযান সঙ্গী হিসেবে ছিল বন্ধুবর মাসুদ,অমি,নিপুন,নোমান,তানভীর,অদিতি আর আনিকা । অভিযানের উত্তেজনায় দিগুণ মাত্রা যোগ করে প্রফেসর আকতার মাহমুদ স্যার আর আফসানা ম্যামের উপস্থিতি। কাঁচের মত স্বচ্ছ পানি পাহাড়ের গাঁ বেঁয়ে আছড়ে পড়ছে বড় বড় পাথরের গায়ে। বুনোপাহাড়ের ১৫০ ফুট উপর হতে গড়িয়ে পড়া স্রোতধারা কলকল শব্দ করে চারিপাশ গাছ গাছালি আর নাম না জানা হাজারো প্রজাতীর লাত পাতা ও লতা গুল্মে আচ্ছাদিত হয়ে আছে পাহাড়ী

Wednesday, 13 August 2014

দিনেমার, ওলন্দাজ , ফিরিঙ্গি,বর্গী,অ্যাংলো-ইন্ডিয়ান কারা ?

দিনেমার:

দিনেমার'(ড্যানিশ):'জাতি ডেনমার্কের অধিবাসীরা বাংলাদেশে দিনেমার নামে পরিচিত। সতেরো শতকের প্রথম দিকে দিনেমাররা পূর্বাঞ্চলে তাদের বাণিজ্যিক কর্মকান্ড শুরু করে। ডেনমার্কের রাজা চতুর্থ ক্রিশ্চিয়ান ১৬১৬ খ্রিস্টাব্দের ১৭ মার্চ একচেটিয়া বাণিজ্যিক অধিকার সম্বলিত একটি অনুমতিপত্রের মাধ্যমে ভারতে বাণিজ্যের জন্য দিনেমার কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৬৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র ১৮টি দিনেমার জাহাজ ভারতে পাঠানো হয়েছিল। এ জাহাজগুলি মশলাচীনামাটির বাসন-কোসনহীরা ইত্যাদি নিয়ে দেশে ফিরে।

Sunday, 27 July 2014

যাদুকর সামাদ

উপমহাদেশের ফুটবল জগতের কিংবদন্তি ফুটবল যাদুকর সামাদ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের কাছাকাছি ভুরী গ্রামে, ১৮৯৫ সালের ৬ ডিসেম্বর তাঁর জন্ম। তাঁর পুরো নাম সৈয়দ আবদুস সামাদ। যাদুকর সামাদনামেই অবশ্য তিনি সর্বমহলে বিশেষভাবে পরিচিত।

Saturday, 26 July 2014

পরীক্ষার হলে কথোপকথন .........

পরীক্ষার হলে দুই বান্ধবীর কথোপকথন
১ম বান্ধবীঃ এই, ৭ নংলিখছিস?
২য় বান্ধবীঃ নারে, ৭নং টা ভালো করে পারিনা।
১ম বান্ধবীঃ ৮ নং লিখছিস?
২য় বান্ধবীঃ না, ঐটা দিবোনা।
১ম বান্ধবীঃ ৯ নং পারিস?

Wednesday, 23 July 2014

বিপ্লবী ক্ষুদিরাম বসু

'একবার বিদায় দে-মা ঘুরে আসি।

হাসি হাসি পরব ফাঁসি

Monday, 21 July 2014

রাজা ও তার পুকুর

এক‬ রাজা তার লোকেদের একবার একটি পুকুর বানাতে বললেন। পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা দিয়ে দেয়া হলো সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয়।রাজা সকালবেলা তার প্রাসাদেরবারান্দা থেকে দুধের পুকুরদেখতে চান।সবার কাছে রাজার এই নির্দেশপৌঁছে দেয়া হলো।একলোক ভাবলো যে সবাইতো গ্লাসেকরে দুধ নিয়ে যাবে, সে যদি রাতেরঅন্ধকারে লুকিয়ে দুধের জায়গায়পুকুরে এক গ্লাসপানি দিয়ে আসে তবে কেউইতা বুঝবে না।তাই সে সকলের সাথে গিয়ে সবারঅলক্ষ্যে এক গ্লাসপানি ঢেলে দিয়ে এলো।সকাল বেলা রাজা তার প্রাসাদেরবারান্দায় এসে হাহাকারকরে উঠলো।তার সাধের পুকুর শুধুপানি দিয়ে ভর্তি ছিল, সেখানে একফোঁটা দুধও ছিল না।আসলে সবাই ভেবেছিলো যে-আমার আর দুধ নিয়ে যাওয়ারদরকার নেই, অন্যরা তো পুকুরে দুধঢালবেই।


‪#‎শিক্ষা‬ :: এই গল্পটি থেকে এক গভীর শিক্ষা পাই। যখন কোনো ভালো কাজ করার সুযোগ আসে, তখন ভেবো না যে আর কেউ এ কাজটি করবে, তাই তোমার কষ্ট করার দরকার নেই। বরং ভাবো যে ভাল কাজটা তোমার থেকেই শুরু হবে, যদি তুমি না করো তবে কেউ করবে না।